শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমিরাতে শিশুদের জন্যও সিনোফার্মের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার শিশুদের জন্যও সিনোফার্মের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিল সংযুক্ত আরব আমিরাত। ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া ইতিবাচক ফলাফলের ভিত্তিতে শিশুদের সিনোফার্মের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ।

প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এখন তিন থেকে ১৭ বছর বয়সীদেরও চীনের তৈরি এই করোনা টিকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে পারবে দেশটি।

এর আগে গত রোববার সিনোফার্ম ব্রিজ স্টাডি সফলভাবে সমাপ্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আবুধাবির স্বাস্থ্য বিভাগ। বাবা-মায়ের পূর্ণসম্মতি সাপেক্ষে ৯০০ শিশুর ওপর এই গবেষণা পরিচালিত হয়, যাদের সবার বয়সই তিন থেকে ১৭ বছরের মধ্যে।

গত জুনে শুরু হওয়া এই গবেষণা ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে শিশুদের ওপর করোনা টিকা পরীক্ষার প্রথম উদ্যোগ। এতে বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। তাদের সিনোফার্মের টিকা দেয়ার পরের সপ্তাহগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী শিশু ও তাদের পরিবারগুলোকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমিরাতের ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

আমিরাতে এতদিন কেবল ১২ বছর বয়সোর্ধ্ব শিশুদের ফাইজারের টিকা দেয়ার অনুমতি ছিল। এখন থেকে সেখানে এরচেয়েও কম বয়সীরা সিনোফার্মের টিকা নিয়ে করোনার বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ