শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৩৫ মৃত্যু, শনাক্ত ১৫৭৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ৩৯৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনের, শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল এবং গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ৭৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৯৫ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১২ জন করে মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাসায় ১৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ