শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পটিয়ার মুফতি আরিফুল ইসলামসহ হেফাজতের তিনকর্মীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানার মামলায় হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিনপ্রাপ্ত অপর দুইজন হলেন- মাওলানা ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন।

বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৩ আগস্ট) এ জামিন দিয়েছেন। জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের আরও এক হেফাজতকর্মীর জামিন
এদিকে হেফাজত কর্মী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আসত্মাইল গ্রামের মনির সরদারকে জামিন দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। মোল্লারহাট থানায় করা মামলায় গত ২২ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারাবন্দি। তাঁর পক্ষে হাইকোর্টে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ