মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৪৮ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৯৫ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৬৪৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন।

গতকাল সোমবার ৭ হাজার ৩৪৮ জনের মৃত্যু এবং ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ওয়ার্ল্ডওমিটার। গত তিনদিনে করোনার আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও ছিল নিম্নমুখী।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৮২ হাজার ৩০০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ২২৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ