বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কাবির আরমান: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ৮ কন্যা, অসংখ্য নাতী-নাতনী রেখে গেছেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বড় ছেলে ও বাবুনগর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ বুধবার রাত সাড়ে ৯ টায় বাবুনগর মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার  (৩ আগস্ট) বিকেলে তাকে চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়েছিল।

জানা যায়, এই মহীয়সী নারী দীর্ঘদিন ধরে কিডনি, পায়ের ফুলা, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ