শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পজিটিভ ছিলেন চারজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, কুষ্টিয়ার একজন ও চুয়াডাঙ্গার একজন রোগী ছিলেন। তাদের মধ্যে মধ্যে ছয়জন পুরুষ ও আটজন নারী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে (১ আগস্ট থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) এ নিয়ে মোট ৬৬ জনের মৃত্যু হলো। এই হাসপাতালের করোনা ইউনিটে জুলাই মাসে মোট ৫৩১ জনের মৃত্যু হয়। এছাড়া গত জুনে মারা গেছেন ৩৬৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪০২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ