মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কিশোরগঞ্জের পাঁচ হেফাজত নেতা-কর্মীর মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: হেফাজতের মামলায় গ্রেফতার কিশোরগঞ্জের পাঁচ হেফাজত নেতাকর্মী মুক্তি পেয়েছেন। আজ সন্ধ্যায় তাদের জামিনে মুক্তি দেন কিশোরগঞ্জ জেলা জর্জকোর্ট বিচারক প্যানেল।

মুক্তি পাওয়া নেতারা হলেন, কিশোরগঞ্জের আশরাফুল উলুম মাদরাসা বোরগাও, তাড়াইল, কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ কটিয়াদী মোরগ মহল মসজিদের খতীব মাওলানা তাজুল ইসলাম, স্থানীয় হেফাজত কর্মী মো. সুমন, মো. সোহেল ও মো. কবীর।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

মুক্তি শেষে হেফাজত নেতা-কর্মীদের বরণ করে নেন কিশোরগঞ্জের এ নেতা। এর আগে গত মে মাসে তাদের গ্রেফতার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ