শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেমদের মুক্তি দিন: আল্লামা ইসমাঈল নূরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী গ্রেফতারকৃত দলীয় নেতা কর্মী ও আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বুধবার (৪ আগস্ট) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে। এতে আগামী প্রজন্ম দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সুতরাং সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

তিনি দলীয় নেতা কর্মীদের সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা শুয়াইব আহমদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ