মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিকাশের পক্ষ হতে আসা টাকার শরয়ি বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হুদা নুমানী।।

শরিয়তে বিকাশের মাকাম হল "আজিরে মুরাসিল" পণ্য পরিবহনকারী শ্রমিক: বিকাশে বেশি বেশি লেনদেন করলে একটা পর্যায়ে বিকাশ আপনার একাউন্টে যে টাকা পাঠায় তা সুদ নয়,তা ব্যবহার সম্পুর্ণ বৈধ।

বিকাশ আপনাকে যে টাকা পাঠায় তা মুলত পাইকারী লেনদেনের ন্যায় তাদের সাথে বেশি লেনদেন করায় তারা খুশি হয়ে আপনার থেকে সার্ভিস চার্জ কম রাখার নাম,বাজারে পণ্য খুচরা কিনলে বেশি দাম।

পাইকারি কিনলে কম দাম,স্হায়ী ক্রেতা হলে কম দাম,এসবই বৈধ,তেমনই বিকাশ হল টাকা নামক পণ্য সার্ভিসদাতা,তাই তার একটা সার্ভিস চার্জ আছে,সবার থেকে সমান চার্জ গ্রহণ করে,পরবর্তীতে বেশি লেনদেনকারীকে কিছু টাকা পাঠায়,সেটা মুলত আপনার থেকে গ্রহণ করা সার্ভিস চার্জের টাকা।

আপনার একান্টের জমা রাখা আমানতের মুল টাকা হতে নয়,এভাবে বিকাশ আপনার থেকে সার্ভিস চার্জ একটু কমিয়ে রাখল পাইকারী ক্রেতার মত বেশি বেশি লেনদেন করার কারণে, কারণ আপনি যত বেশি লেনদেন করবেন বিকাশ তার সেবার মুল্য স্বরুপ তত বেশি সার্ভিস চার্জ পাবে,আর সেই সার্ভিস চার্জ হতে আপনাকে সন্মান স্বরুপ কিছু পাঠায়,যা মুলত চার্জ কমিয়ে রাখার নাম,ইহা সম্পুর্ণ বৈধ।

শরিয়তে বিকাশের মাকাম হল "আজিরে মুরাসিল" পণ্য পরিবহনকারী শ্রমিক,সে তার শ্রমের মুল্য বেশি লেনদেনকারী হতে আগে বা পরে এক সাথে বা পৃথকভাবে কম করে নেয়ার পুর্ণ অধিকার রাখে,আপনাকে ফেরত পাঠানোর মাধ্যমে পুর্ববর্তী সার্ভিস চার্জ একসাথে কম করে রাখল,যা তার নিজের অধিকার, আপনাকে উৎসাহমুলক বা সন্মান করে আপনার ক্ষেত্রে কমিয়ে রাখল,এটা কোন ইন্টারেস্ট লাভ নয়।

লেখক: প্রতিষ্ঠাতা প্রন্সিপাল ও প্রধান মুফতি:মারকাযুল ফিকহ আল ইসলামী বাংলাদেশ,ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ