শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বর্তমান সভাপতি দেশ ভারতের নেতৃত্বে দেশটিতে সহিংসতা বন্ধের কার্যকর সমাধান বের করতে আলোচনায় বসবেন নেতারা। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আফগানিস্তানে শান্তি ফেরাতে আলোচনার উদ্যোগ নিয়েছে রাশিয়াও। আগস্টের ১১ তারিখে কাতারে এক বৈঠকে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছে ভারত।

এক দাতব্য সংস্থার বরাত দিয়ে আফগানিস্তান টাইমস দাবি করছে, গেল তিন মাসে সহিংসতায় দেশটিতে জোরপূর্বক উচ্ছেদের শিকার হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করলে দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক সহায়তা বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, ২০ বছর ধরে যুদ্ধের পর চলতি মাসের ৩১ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করার ঘোষণা দেয় এবং দেশটি থেকে ইতোমধ্যে প্রায় অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সেকারণে, যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

গত কিছুদিন ধরে তালেবানরা দেশটির ছোট প্রশাসনিক জেলা দখল করার পর প্রাদেশিক রাজধানীগুলোও দখলের চেষ্টা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ