সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

প্রথমবারের মতো আফগাুনিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী দখল নিল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। আফগান সরকারের সংশ্লিষ্ট সূত্র্রের বরাত দিয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয় বলে আফগান সরকারের অন্তত দুইটি পৃথক সূত্র নিশ্চিত করেছে।

ইরান সীমান্তের কাছে অবস্থিত জারঞ্জ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আশেপাশের জেলাগুলো দখল করার পর তালেবান জারঞ্জ দখলের জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে বিবিসি ওই প্রতিবেদনে জানিয়েছে।

নিমরোজের নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সহযোগিতার অভাবেই প্রদেশটি তালেবানের দখলে চলে গেছে। জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কার্যালয় ঘিরে এখনও লড়াই চলছে বলে সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

তালেবান জারঞ্জের বিমানবন্দরও দখলে নিয়েছে বলে সেখানে দায়িত্বরত সাংবাদিকরা জানিয়েছেন। এটা সরকারি বাহিনীর জন্য বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারঞ্জ দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ