শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সেনাবাহিনীকে দিয়ে ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। করোনার প্রকোপ যেন কমছেই না। এই অবস্থায় দেশের সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

আর ফিল্ড হাসপাতাল নির্মাণে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

গণমাধ্যমে আজ শুক্রবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান। এই মুহূর্তে দেশের মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, করোনার ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। বেশির ভাগ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেডও খালি নেই।

আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্য উদ্ধৃত করে জিএম কাদের বলেন, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণই তুলনামূলকভাবে সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যেই করোনা মোকাবেলায় ফিল্ড হাসপাতালের সাফল্য পেয়েছে।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর প্রতি বছর বিভিন্ন মহড়ায় দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে থাকে। স্বাভাবিকভাবেই ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে ফিল্ড হাসপাতাল নির্মাণের দায়িত্ব দিলেই দেশ বেশি উপকৃত হবে, বলেন সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ