শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গফরগাঁওয়ে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গফরগাঁও উপজেলায় ঠেলা জালে নদীতে মাছ ধরতে গিয়ে আহাদ (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়।

এর তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটে আজ শুক্রবার সকালে উপজেলার যশরা ইউনিয়নের সুতিয়া নদীতে।

নিহত আহাদ যশরা গ্রামের রইছউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আহাদ সুতিয়া নদীর শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন ব্রিজের নিচে ঠেলা জালে মাছ ধরার সময় স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নদীর অপর পারের লোকজন লাশটি দেখে চিৎকার শুরু করেন। পরে লোকজন খোঁজাখুঁজি করেও আহাদের সন্ধান পায়নি। খরব পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় বহু খোঁজাখুঁজি করে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলের ৭০ ফুট গভীর থেকে আহাদের লাশ উদ্ধার করেন।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ