সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

গ্রিসেও ভয়াবহ দাবানল, উদ্ধারকর্মীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ দাবানলে গত এক সপ্তাহ ধরে পুড়ছে তুরস্ক। এবার প্রতিবেশী গ্রিসেও ছড়িয়ে পড়েছে এ দাবানল।

ভয়াবহ আগুনে গ্রিসের এক কৃষক এবং দমকল বাহিনীর এক উদ্ধরকর্মী (৩৮) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দুইজন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়েছেন।দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

গ্রিসে তাপপ্রবাহের এমন তীব্রতার কারণে দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দাউদাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে ভয়াবহ দাবানল। মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন।

৩ আগস্ট দুপুর থেকে অগ্নিকাণ্ড শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই গ্রিসের এথেন্সেসহ মোট ৮১ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।

কয়েকশ অগ্নিনির্বাপক গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার এবং বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ