শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত। সেই উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছেছে। বেনাপোল বন্দর সূত্রে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম। তিনি জানান, আজ (শনিবার) সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্সগুলো। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজই এগুলো ঢাকার উদ্দেশে রওনা দেবে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন তিনি।

সেই প্রতিশ্রুতির ৩০টি অ্যাম্বুলেন্স আজ শনিবার বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর সেগুলো আজই ঢাকার উদ্দেশে রওনা হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে গত ২১ মার্চ ভারত সরকারের ঘোষিত উপহারের প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়। অ্যাম্বুলেন্সগুলোতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। এই উপহার বাংলাদেশের জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ