শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৩০ নারী ও আট শিশুসহ অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি উপকূলীয় শহর দাখলা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ডুবে যায়। একজন স্প্যানিশ অভিবাসী অধিকারকর্মী আন্তর্জাতিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দাতব্য সংগঠন কামিনান্দো ফ্রন্ট্রিয়ারাসের প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গার্জন জানান, মৃতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু ও চারজন পুরুষ থাকার আশঙ্কা রয়েছে। নৌকার মাত্র ১০ জন আরোহী বেঁচে রয়েছেন।

স্প্যানিশ কমিশন ফর রেফিউজি (সিইএআর) টুইটারে বলেছে, এ ধরনের ট্রাজেডিতে আমরা যেন অভ্যস্ত না হই।

এ বিষয়ে মন্তব্যের জন্য দাখলার মরোক্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার দাখলা উপকূলে ১২টি মরদেহ ভেসে এসেছে ও ১০ জনকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

এদিকে বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিম সাহারা উপকূলের আরও উত্তর দিক থেকে মরক্কান নৌবাহিনী ৩০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তারা আরও ৫৯ জনের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এছাড়া, স্প্যানিশ মেরিটাইম রেসকিউ সার্ভিস শুক্রবার জানিয়েছে, তারা ক্যানারি দ্বীপের কাছ থেকে ৬৩ জনকে উদ্ধার করেছে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ