সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

বিশ্বজুড়ে করোনায় আরও ১০ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। একইসময়ে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ১০৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দেড় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪২ লাখ ৮৯ হাজার ৬০৫ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ১২১ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৯০১ জনে।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩২ হাজার ৬৪১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৩৫ জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬ জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১ লাখ ৮ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৮০৭ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৬ জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭০০ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৪০১ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ১৫৮ জন, রাশিয়ায় এক লাখ ৬৩ হাজার ৩০১ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ১৭৮ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ১৮৭ জন, তুরস্কে ৫১ হাজার ৯৭৬ জন, স্পেনে ৮২ হাজার ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ