শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফের সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা এখনও ৫০০ এর কাছেই রয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা ও মহারাষ্ট্র। কেরালাতে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নামছে না। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৬৭।

অন্যদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬১। দুই রাজ্য মিলিয়ে মোট দৈনিক আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪২৮, যা দেশটির দৈনিক সংক্রমণের ৬৭ দশমিক ৬৪ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (৮ আগস্ট) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৬২ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ।

যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ২৭ শতাংশ। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৮২২।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩৯ হাজার ১৮৫ জনের। অন্যদিকে একদিনে দেশটিতে ৫৫ লাখ ৯১ হাজার ৬৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৪৯২ জন টিকা পেয়েছেন ভারতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ