শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাত্র তিন মাসে কুরআন হেফজ করলেন তুরস্কের কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কুনিয়া শহরের অধিবাসী ১৫ বছরের “ইরিম আশকিন” মাত্র ৯৩ দিন পুরো পবিত্র কুরআন মুখস্থ করেছেন।

ইরিম আশকিন কুরআন তিলাওয়াত শেখার লক্ষ্যে কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং এই কোর্সেই তিনি অতি অল্প সময়ের মধ্যে পুরো কোরআন মুখস্থ করেন।

এ ব্যাপারে ইরিম আশকিন বলেন কুরআন তিলাওয়াত কোর্সের শিক্ষক আমার মুখস্থ করার ক্ষমতা দেখে তিনি আমাকে মহান আল্লাহর বাণী মুখস্থ করতে অনুপ্রেরণা যোগান এবং এর মাধ্যমে আমি প্রতিদিন ১ থেকে ৫ পৃষ্ঠা মুখস্থ করি। এমনটি কোন কোন সময় দিনে ১৫ পৃষ্ঠাও মুখস্থ করেছি।

তিনি বলেন এই সাফল্যের জন্য আমার পিতা-মাতা অনেক খুশি হয়েছেন। আমিও অনেক খুশি হয়েছি। যেদিন হেফজুল কুরআন কোর্স শেষ হয়েছে, সেদিন আমি আনন্দে কেঁদেছিলাম।

আশকিনের শিক্ষক “মিয়াস কারব” বলেন প্রথম তিনি একটি সাধারণ ক্লাসে পড়াশোনা করতেন। তবে কুরআন মুখস্থ করার জন্য তাকে অন্য ক্লাসে স্থানান্তরিত হয়।

তিনি আশকিনের মুখস্থ করার ক্ষমতা দেখে বিস্মিত হয়েছিলেন এ ব্যাপারে তিনি বলেন: মানুষের পক্ষে এই বিষয়টি (মাত্র ৯৩ দিনে সম্পূর্ণ কুরআন হেফজ) বিশ্বাস করার একটু কঠিন। কারণ সাধারণত এই ঐশী গ্রন্থ মুখস্থ করতে কয়েক বছর সময় লাগে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ