শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মানবিক পুলিশ কর্মকর্তা লামা সার্কেল এএসপি'র পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবান লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় তার পদোন্নতির (অতিরিক্ত পুলিশ সুপার) বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

লামা সার্কেল মো. রেজওয়ানুল ইসলাম একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।

জানা যায়, তিনি লামা সার্কেলে যোগদানের পর থেকেই আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে লামা সার্কেল তার ফেসবুক আইডিতে তার পদোন্নতির (অতিরিক্ত পুলিশ সুপার) সংবাদটি স্ট্যাটাস দেয়ার পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার পদোন্নতিতে আনন্দীত হয়ে অভিনন্দন সহ দীর্ঘায়ু ও উন্নত জীবন কামনা করছেন।

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, দেশ ও মানুষের সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছি। আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকা আমাদের সকলের কর্তব্য।

তিনি তার পরিবারের সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম, পুলিশ সুপার বান্দরবানরসহ সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি লামা সার্কেলাধীন এলাকার অধিবাসী, রাজনৈতিক, বিভিন্ন দপ্তর, সাংবাদিকবৃন্দসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ