শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

যুবলীগ থেকে অব্যাহতি পেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ আগস্ট) রাতে অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে ব্যারিস্টার সুমন বলেন, অব্যাহতির বিষয়টি জানলেও এখনও চিঠি হাতে পাইনি। অব্যাহতির চিঠি হাতে পেলেই এর জবাব দেব। চিঠি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আজীবন দলের ভালোর জন্য কাজ করে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার জয় বাংলা স্লোগান দেওয়া ঠিক হয়নি। ফেসবুক লাইভে এটা বলেছিলাম। জয়বাংলা স্লোগানকে খাটো করা হয়নি বা এ নিয়ে অযাচিত কিছু বলিনি আমি।

অব্যাহতির বিষয় সায়েদুল হক সুমন বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আমাকে কমিটিতে নিয়েছিলেন। তিনিই যদি মনে করেন আমাকে বাদ দিলে দলের ভালো হবে, তাহলে সাংগঠনিক এ সিদ্ধান্ত মেনে নেব। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আজীবন দলের ভালোর জন্য কাজ করে যাব।

এর আগে গতকাল এক পুলিশ কর্মকর্তার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ খবর নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ