মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আগামী ১৯ আগস্ট কাকরাইল মসজিদে ডাক্তারদের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: চলতি মাসের ১৯ তারিখ রাজধানীর কাকরাইল মসজিদে ডাক্তারদের নিয়ে তাবলিগের জোড় অনুষ্ঠিত হবে। ডাক্তারদের নিয়ে অনুষ্ঠিতব্য তাবলিগের এ জোড়ের বিষয়ে আজ সোমবার (৯ আগস্ট) মাদ্রাসা উলুমী দীনিয়া মালওয়ালী মসজিদ (কাকরাইল মসজিদ) এর পক্ষ থেকে একটি ঘোষণা দেয়া হয়েছে।

তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শূরা মাওলানা মুহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত এ ঘোষণায় বলা হয়েছে, ‘আল্লাহপাকের ফজল ও করমে সবাই ভাল আছেন ও দ্বীনের খেদমতে মশগুল আছেন।’

‘গত বছরের ন্যায় এবারও ডাক্তারদের জোর আগামী ১৯ আগস্ট ২০২১ সাল, রোজ: বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে। দেশের সকল জেলার নতুন পুরাতন সকল সরকারি বেসরকারি এমবিবিএস, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ডাক্তারদের এই জোড়ে অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়েছে। জোড়ে কারগুজারী ও তাবলীগের বিষয়ে কথা হবে বলেও জানানো হয়েছে।

এমডব্লিউ/