শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গত ৯০ ঘণ্টায় ৬ প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের আরও তিনটি প্রাদেশিক রাজধানীর দখল করেছে তালেবান। এ নিয়ে ৯০ ঘণ্টায় ছয়টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান।

আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে এত অল্প সময়ে ছয়টি প্রাদেশিক রাজধানী শহরের দখল দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার ২৪ ঘণ্টায় তালেবান বাহিনী কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখলে নেয়। এর মধ্যে কুন্দুজ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তালেবান ২০১৫ ও ২০১৬ সালেও এই শহরের দখল নিয়েছিল।

এর আগে শনিবার দেশটির জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তারা।

রোববার কুন্দুজ দখল নিয়ে তালেবান একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, লড়াইয়ের পর মুজাহিদিনরা আল্লাহর রহমতে কুন্দুজের রাজধানী দখল করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ