শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তুরস্কে তুমুল বৃষ্টি, নিভে এসেছে ১২ দিন ধরে দাবানলের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ১২ দিন দাবানলের পর তুরস্কে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। গতকাল রবিবার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে। এর আগে রবিবার তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি দাবানলের ঘটনা ঘটেছে।

আজ সোমবার এক টুইট বার্তায় বাকির পাকদেমিরলি জানিয়েছেন, বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ ছাড়া বাকি সব দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের সাধারণ মানুষের রাস্তায় দোয়া ও শোকর আদায়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে দাবানল উপদ্রুত বিভিন্ন স্থানের তুর্কি জনসাধারণ আল্লাহর শুকরিয়া আদায় করেন।

এর আগে গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া প্রদেশে থেকে দাবানল শুরু হয়। ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৩ দিনের দাবানলে দেশটিতে মোট আটজনের প্রাণহানী হয়েছে। তুরস্কে দাবানলের আগুন নেভাতে আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সহায়ক সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।

সূত্র: আনাদেলু এজেন্সি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ