শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন। সোমবার সন্ধ্যার পর কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- পাইকড় হিন্দুপাড়ার চন্ডি চন্দ্রের ছেলে গুপি চন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)। পাইকড় ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গুপি চন্দ্র তার বাড়ির পাশের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। এ সময় তাকে সহযোগিতা করছিল ছেলে মিলন।

তিনি বলেন, হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বাবা ও ছেলে জমিতেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হবে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ