বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

হারামাইন শরীফাইনের তত্ত্বাবধানকারী দফতরের সহকারী প্রধান পদে ২ নারী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন।

নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান ও ড. আল-আনুদ আল-আবুদকে নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানানো হয়, দুই পবিত্র মসজিদে আসা নারী জেয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা তিন শ’ ২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দফতর প্রতিষ্ঠা করা হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ