শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাঁঠালের ভেতর গাঁজা পাচার: আটক চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাঁঠালের ভেতর করে গাঁজা পাচারকালে চার যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গোল চত্বরের যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনা করে ওই চার যুবককে আটক করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার বিরামপুরের মৃত এখলাছ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৮), একই এলাকার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জের কটিয়াদি গনেরগাঁও চন্তিপাড়ার নজরুল ইসলামের ছেলে আলী আকবর (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আমিন (৩২)।

র‌্যাব সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলায় গোল চত্বরের যাত্রী ছাউনি এলাকায় যুবক একটি স্কুলের ব্যাগ ও একটি বড় কাঁঠাল নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। তাৎক্ষণিক চারজনকে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে কাঁঠালটির একপাশে দাগ দেখে র‍্যাব সদস্যদের সন্দেহ আরও বেড়ে যায়। কাঁঠালের দাগ দেওয়া অংশটুকু চাপ দিতেই বেরিয়ে আসে গাঁজা। স্কুল ব্যাগটিতেও পাওয়া যায় গাঁজা। পরে র‌্যাব ওই চারজনকে আটক করে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁঠাল ও স্কুলব্যাগ থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ