শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ডেঙ্গু আক্রান্ত আরো ২২৬ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক দুই শতাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২২৬ জন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২১১ জন। অন্যরা ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছন।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জনসহ চিকিৎসা নিচ্ছন। ঢাকার বাইরে ৬৩ জন।

এর আগে মঙ্গলবার ২১০ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। এছাড়াও গত ৭ আগস্ট ২০৪ জন, ৬ আগস্ট ২১৪ জন, ৫ আগস্ট ২১৮ জন, ৪ আগস্ট ২৩৭ জন, ৩ আগস্ট ২৬৪ জন এবং গত ২ আগস্ট দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পহেলা জানুয়ারি থেকে আজ (১০ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৯৭৯ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছড় পেয়েছেন চার হাজার ৪৬ জন রোগী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ