শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দাবানল নেভাতে গ্রিসে অগ্নিনির্বাপক বিমান পাঠাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দাবানলে বিপর্যস্ত তুরস্ক। এর মধ্যে গ্রিসেও ছড়িয়ে গেছে দাবানল। আর এ আগুন নেভাতে সহযোগিতা করার জন্য গ্রিসে দুটি অগ্নিনির্বাপক বিমান পাঠাচ্ছে তুরস্ক।

সোমবার এক ফোনকলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াসকে এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

ডেনডিয়াস টুইটারে এক বার্তায় লেখেন, মেভলুত কাভুসোগলু আমাকে জানিয়েছেন তুরস্ক গ্রিসে দুটি অগ্নিনির্বাপক বিমান পাঠাবে। আমি এ জন্য তাকে (কাভুসোগলু) ধন্যবাদ জানিয়েছি।

দমকলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা প্রায় সাত দিন ধরে এভিয়া দ্বীপে দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশটি তিন দশকের মধ্যে রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রত্যক্ষ করেছে।

ইতোমধ্যে গ্রিস আগুন নেভাতে সহায়তা চাওয়ার পর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ২০টির বেশি দেশ থেকে প্লেন, হেলিকপ্টার, অগ্নিনির্বাপক গাড়ি এবং জনবল পাঠিয়েছে।

তুরস্কও দাবানলে পুড়ছে ১৩ দিন ধরে। দেশটির মুগলা প্রদেশের দুই জায়গায় এখনও জ্বলছে। তবে পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ