সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে যে ৩ ক্ষতির মুখোমুখি হচ্ছেন আপনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণদের কাছে হেডফোনের ব্যবহার দিনকে দিন বাড়ছে। গান শুনতে, বন্ধুর সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে অনেকেই বেছ নিচ্ছেন হেডফোন। রাতের শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখার সঙ্গীটিও এখন হেডফোন। দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করলে বেশ কিছু ক্ষতি হতে পারে। জেনে নিন সেগুলো কী কী।

১.কানে একটানা হেডফোন লাগিয়ে রাখার ফলে কানের মধ্যে ঠিক মতো বাতাস চলাচল করে না। আর বাতাস চলাচল করতে না পারায় কানের ভেতর সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হয়। এবং সংক্রমণ থেকে কানের ক্ষতি হতে পারে।

২.হেডফোনে জোরে জোরে গান শোনা বা সিনেমা দেখার অভ্যাস থাকলে আজ থেকে সে অভ্যাস বদলে ফেলুন। বিশেষজ্ঞদের মতে, ৯০ ডেসিবেলের ওপর শব্দ শুনলে শোনার ক্ষমতা কমে যেতে পারে। ১০০ ডেসিবেলের ওপর ১৫ মিনিট হেডফোন ব্যবহার করলেই কিন্তু হারাতে পারেন চিরতরে শোনার ক্ষমতা।

৩.হেডফোনে দীর্ঘক্ষণ ব্যবহার করলে ক্ষতি হতে পারে মস্তিষ্কেরও। হেডফোনে ব্যবহারের সময় এক ধরনের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। এবং এটা বেশিক্ষণ মাথায় গেলে মস্তিষ্কের ক্ষতি হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ