শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নিজের নামে বিদ্যুৎ প্রকল্প চান না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর মাদারগঞ্জে প্রস্তাবিত একশ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পার্কের নামকরণ শেখ হাসিনার নামে করার প্রস্তাব করলে তার বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ বিরোধিতা করেন। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এই নামকরণে ঘোরতর আপত্তি করেছেন। তিনি বলেছেন, এতে তার নাম থাকবে না। কমিটির সদস্যরা তার নামে নামকরণে একাধিকবার অনুরোধ করেন। নামকরণের বিষয়টি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আগেই অনুমতি নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। সবাই বলেছেন, দেশের সব থেকে বড় সোলার পার্ক এটি, একটি আইকনিক প্রকল্প; এতে আপনার নাম থাকা উচিত। এ জন্য উনাকে বারবার অনুরোধ করা হয়েছে।

কিন্তু জবাবে তিনি বলেছেন, হবে না, হবে না, হবে না। পরে উনার জোর আপত্তির পর শেখ হাসিনা অংশটি বাদ দিয়ে নামকরণ করা হয় ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর’। এই নামটির প্রস্তাবও প্রধানমন্ত্রী করেন বলে পরিকল্পনামন্ত্রী জানান। ভারতীয় ঋণ থেকে এই সোলার পার্ক স্থাপন করা হবে বলেও তিনি জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিদ সম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরেছে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। সোলার পার্ক স্থাপনে সাড়ে তিনশ’একরের বেশি জমি দরকার হবে। সোলার পার্কটি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়ায় স্থাপনের প্রস্তাব হলেও ফিজিবিলিটি স্ট্যাডিতে তা নাকচ হয়ে যায়।

একনেকে এই প্রকল্পসহ ৭ হাজার ৯৮৫ কোটি ৮ লাখ টাকার ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ