শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সকালে টিকা নিতে রাত ৮টা থেকে কেন্দ্রে মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মঙ্গলবার সকাল ৯টায় করোনার টিকা দেওয়া শুরু হবে। এজন্য সোমবার রাত ৮টা থেকে রাজধানীর রায়েরবাজার কমিউনিটি সেন্টার এলাকার লোকজন লাইনে দাঁড়িয়েছেন। তারা সবাই গত কয়েকদিন লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পারেননি। এ কয়দিন তাদের সিরিয়াল কেন্দ্রের গেটে আসার আগেই টিকা শেষ হয়ে যায়।

এজন্য মঙ্গলবার টিকা নেওয়া নিশ্চিত করতে তারা সোমবার রাতেই কেন্দ্রের ওয়াল ঘেঁষে লাইনে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বিছানা নিয়ে বসেছেন, কেউ কেউ চেয়ার ও টুল এনে বসেছেন। আবার কেউ সিরিয়ালে চেয়ার, টুল, পিঁড়ি, ইট, পাথর বিছিয়ে রেখেছেন। কেউ কেউ টুল বা পিঁড়িতে কাগজ রেখে তাতে নিজের নাম লিখে গেছেন।

সকালে টিকা পেতে রাত থেকে কেন্দ্রের বাইরে ভিড় করেছেন নিবন্ধিতরা। রাজধানীর রায়েরবাজারের কেন্দ্রে আড়াইশ' থেকে তিনশ' লোককে টিকা দেওয়া হবে সেই সংখ্যার মধ্যে থাকতে মানুষ রাত ৮-১০টার মধ্যে কেন্দ্রের বাইরে হাজির হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ