সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আওয়ার ইসলাম টিভির দর্শকদের জন্য আসছে ধারাবাহিক ৬টি লাইভ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের সর্ববৃহৎ ইসলামিক অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তাদের পাঠক ও দর্শকদের উপহার দিতে যাচ্ছে ধারবাহিক ৬টি লাইভ অনুষ্ঠান। সবগুলো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে আওয়ার ইসলাম টিভি।

আজ বৃহস্পতিবার ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘যুবক আলেমদের কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানটি শুরু হবে ঠিক রাত ৯ টায়।

আসছে শুক্রবার ১৩ আগস্ট থাকছে দু’টি লাইভ অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হবে দৈনিক পত্রিকাগুলোর সাপ্তাহিক আয়োজন ‘ধর্মপাতা’ নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠান ‘ধর্মপাতার হালচাল’। অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০ টায়। এছাড়া রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. রচিত তাফসিরে হেদায়েতুল কোরআন-এর বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শনিবার ১৪ আগস্ট থাকবে দু’টি লাইভ প্রোগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ধর্মকর্মে বঙ্গবন্ধু’। রাত সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের মাসয়ালা’।

শনিবার ১৫ আগস্ট সম্প্রচারিত হবে বই বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘বইয়ের কথা’। অনুষ্ঠানটি শুরু হবে ঠিক রাত সাড়ে সাতটায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ