শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫টি ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে চলবে লঞ্চ।

তবে কঠোর বিধি-নিষেধের মধ্যেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে চলেছে ফেরি। যা জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক পারাপারে ব্যবহার করা হয়েছে।

কিন্তু আজ থেকে সব কিছু খুলে দেওয়ায় এই নৌরুটে চলবে ১৫টি ফেরি ও ১৮ টি লঞ্চ। উভয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহক কর্তৃপক্ষ (বিআইিব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, বিধি-নিষেধ তুলে নেওয়ার কারণে আজ থেকে গণপরিবহন চলবে। তাই ঘাটে কিছু যানবাহন ও যাত্রীর চাপ বাড়বে। এ সকল যাত্রী ও যানবাহনগুলোকে নদী পার করানোর জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করবে।

অপরদিকে এই নৌরুটে ১৮টি লঞ্চ চলাচল করবে বলেও জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ