শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সম্প্রতি পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের এসপি মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানাকে রেঞ্জ কার্যালয় (খুলনায়) বদলি করা হয়েছে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২০ অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ এএসপিকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন- মির্জা তারেক আহমেদ বেগ, মাহমুদা বেগম, মো. আবদুস ছালাম, মো. রুহুল আমিন, মো. শামছুল আজম, মোহাম্মদ নাজমূল হাসান, শেখ রাজীবুল হাসান, শাহ মো. আব্দুর রউপ, মোহাম্মদ বিলাল হোসেন, মাহমুদুল হাসান ফেরদৌস, মো. শাহরিয়ার আলম, মাহমুদুল হাসান, নূরানী ফেরদৌস দিশা, মোহাম্মদ আবদুল গফুর, ফরহাদ কবীর, মাঈন উদ্দিন চৌধুরী, শেখ শরীফ-উজ-জামান, জিয়াউদ্দিন আহমেদ, মো. মশিউর রহমান মন্ডল ও আমিনুল ইসলাম সরকার।

সহকারী পুলিশ সুপারদের (এএসপি) মধ্যে রয়েছেন- শফিকুল ইসলাম, আরমান হোসেন, আল মামুন, মো. ফারুক আহমেদ, দীপঙ্কর ঘোষ, রাজিবুল আহসান, মাসুদ রানা, রায়হান ইবনে রহমান, মাকসুদুর রহমান ও মেরিনা আক্তার।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-গুলশান জোন ও সহকারী পুলিশ কমিশনার অনন্যা চক্রবর্তীকে কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নারী পুলিশ) হিসেবে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ