শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রবীণ আলেম মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখক, সম্পাদক ও  অনুবাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হক ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বাদ আসর কুমিল্লার রামকৃষ্ণপুরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ( ১০ আগস্ট) রাত সাড়ে তিনটায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন।

রাজধানীর একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র কন্যা নাতি নাতনিসহ অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হক প্রথম দিকে বড়কাটারা আশরাফুল উলুমে ফারেগীনদের একজন। তিনি  দৈনিক আজাদ ও রেডিওর বহির্বিশ্ব কার্যক্রমে যোগ দেন। মাসিক মদীনা, এমদাদিয়া লাইব্রেরী ও দেশের ঐতিহ্যবাহী সংস্থায় সম্পাদক এবং ফ্রিল্যান্স গ্রন্থকার ও অসাধারণ দক্ষ ও বহুভাষী অনুবাদক হিসাবে  কা করেন।

বিশ্বের প্রসিদ্ধ শতাধিক তাফসির, সীরাত, সাহিত্য ও দর্শনের বই তরজমা তাঁর উল্লেখযোগ্য অবদান।

তিনি পরিচিত মহলে লিভিং এনসাইক্লোপিডিয়া বলে খ্যাত ছিলেন। মিশুক সদালাপী আবেগপ্রবণ সৃজনশীল সুরসিক অবিশ্যাস্য স্মৃতিশক্তি প্রখরমেধা সদাতরুণ সরলস্বভাবের একজন দুনিয়াবিমুখ লোক হিসাবে ধৈর্য ও সাধনার জীবন কাটিয়ে গেছেন।  জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ