শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিধিনিষেধের ১৯ দিনে ঢাকায় গ্রেফতার সাড়ে ৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউনের ১৯ দিনে ঢাকায় সাড়ে সাত হাজার মানুষ গ্রেফতার হয়েছেন। শেষ দিন (মঙ্গলবার) ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ১৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১৯ দিনে পুলিশের হাতে রাজধানীতে মোট ৭ হাজার ৫৬৯ জন গ্রেফতার হয়েছে। এসময় দুই হাজার ৮৪৩ জনকে মোট ৩১ লাখ ১১ হাজার ৪১৫ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এই কয়দিন ৮ হাজার ৩৫২টি গাড়িকে মোট এককোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছে ডিএমপি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে বুধবার (১১ আগস্ট) থেকে সব ধরনের অফিস ও কলকারখানা খোলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, শপিংমল ও বাজার সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ