শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মাওলানা ফোরকান ফয়জী অসুস্থ : দেশবাসীর নিকট দুআর আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম জুনায়েদ আহমদ: ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসা স্বনামধন্য সহকারী পরিচালক, মুফতিয়ে আজম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর নাতি মাওলানা ফোরকান ফয়েজী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত কয়েকদিন যাবত কিডনি, পেশার, ডায়াবেটিস ও রক্তশূন্যতায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাহমুদ হাসান ফয়জী জানান, দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে পায়ে পানি জমে গেছে। সেই সাথে কিডনির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তবে অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট হযরতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছেন, মেখল মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজী ও হযরতের পরিবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ