মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা

রাজধানীতে দুই ভবনে এডিসের লার্ভা, সাড়ে চার লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশান এলাকায় দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একটি বহুতল ভবন ও বেসরকারি ব্যাংককে এ জরিমানা করা হয়।

বুধবার (১১ আগস্ট) ডিএনসিসি’র অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে, কনকর্ড আই কে টাওয়ারকে চার লাখ টাকা, এইচ এস বি সি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪০টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে এই দুটি স্থাপনাতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ