শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে এই ১০ জন মারা গেছেন। এর মধ্যে পাবনার তিনজন, রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী, নাটোর ও পাবনার একজন করে আরও তিনজনের করোনা নেগেটিভ থাকলেও শারীরীক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।

অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ১৭৩ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৬৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ