বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক অপরাধ আদালতে ওমর আল-বশিরকে হস্তান্তর করবে সুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আল-মাহদি জানিয়েছেন, তার দেশের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির এবং কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে হস্তান্তর করা হবে। বশির-সহ সুদানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে দারফুর অঞ্চলে গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

মারিয়াম বলেন, সুদানের মন্ত্রিসভা বশিরসহ অন্যান্য কর্মকর্তাকে আইসিসি’র কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ তাদেরকে হস্তান্তর করা হবে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কোনও সময়সীমার কথা উল্লেখ করেননি।

সুদান সফররত আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে মঙ্গলবার বৈঠকের সময় মরিয়াম আল-মাহদি এই ঘোষণা দেন।

২০০৯ এবং ২০১০ সালে ওমর আল-বশিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এক দশকেরও বেশি সময় আগে দারপুর এলাকায় ওমর আল-বশির গণহত্যা এবং যুদ্ধাপরাধ সংঘটিত করেন বলে অভিযোগ রয়েছে। ৭৭ বছর বয়সী বশির বর্তমানে সুদানের রাজধানী খার্তুমের কোবার কারাগারে বন্দী রয়েছেন।

২০০৩ সালে দারফুরে সহিংসতা শুরু হয়। অনারব বিদ্রোহীরা খার্তুম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে ওই সহিংসতা শুরু হয়। জাতিসংঘ বলছে, ওই ঘটনায় তিন লাখ মানুষ নিহত এবং ২৫ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।

ওমর আল-বশিরের দীর্ঘ শাসনকালে সুদান আইসিসি-তে যোগ দেয়নি। কিন্তু গত সপ্তাহে সুদানের মন্ত্রিসভা আইসিসি-তে যোগ দেওয়ার ব্যাপারে একটি আইনে স্বাক্ষর করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ