শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

করোনা ঠেকাতে আমলাদের রাস্তায় নামান: জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (১১ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার এলাকায় গণসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমলাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে বসিয়ে আর কত দিন বেতন খাওয়াবেন।’

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতি আরও ক্ষতির দিকে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েক শ’ লোক হাসপাতালে ভর্তি হচ্ছে।

তিনি বলেন, করোনা নিয়ে সরকার মিথ্যাচার করছে। তারা একে অপরকে দোষারোপ করছে। গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলা হচ্ছে এবং তাতে করোনার বিস্তার আরও বাড়ছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের মাস্ক না পরা সরকারের বড় ব্যর্থতা। করোনা প্রতিরোধে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারবে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ