শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, জাতির জনকের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি (জিয়াউর রহমান) যে জড়িত সেটা দিনের আলোর মতো স্পষ্ট। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা হয়তো বলতে পারেন যে, তাহলে জিয়াকে কেন আসামি করা হয়নি? এর জবাবে আমি বলব, জিয়াউর রহমান যেহেতু ১৯৮১ সালে হত্যার শিকার হয়েছেন, তাই তাকে আসামি করা হয়নি। কারণ বাংলাদেশের যে আইন, তাতে মরণোত্তর বিচারের কোনো বিধান নেই।

সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, কুশীলব এবং হত্যার বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) এবং পরবর্তীতে যিনি সেনাপ্রধান হয়েছেন, এমনকি সামরিক শাসক ও রাষ্ট্রপতি হয়েছেন- সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ