শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই নয়জন মারা গেছেন। এরমধ্যে নাটোর ও পাবনার দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, মেহেরপুর ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।

এদের মধ্যে পাবনার দুজন এবং রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। কুষ্টিয়ার মারা যাওয়া রোগীর করোনা নেগেটিভ থাকলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ছিলেন।

অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত নয়জনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ১৮২ জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৪২ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

বুধবার জেলায় আরটি-পিসিআর ও র‌্যাপিড এন্টিজেন মিলে জেলায় ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ