শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সাংবাদিক রোজিনার ব্যাংক হিসাব তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (১১ আগস্ট) তার ব্যাংক সব হিসাবের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

রোজিনার নামে কোনো ব্যাংকে হিসাব থাকলে অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রোজিনা ইসলামের নাম চিঠিতে রোজিনা আক্তার লেখা রয়েছে। তার বাবার নাম মৃত মুসলিম মিয়া এবং মায়ের নাম মোছা. তাসলিমা বেগম। ঠিকানার স্থলে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রামের কথা লেখা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ