মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সবসময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮

সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে আরো ৬ কোটি ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি ২৭তম সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে টিকার ক্রয় মূল্য প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এর দাম আগের চেয়ে বাড়েনি। আর এসব টিকা আসতে পারে নভেম্বর মাস নাগাদ।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দরকার ২৭ কোটি ৬৪ লাখ ডোজ টিকা। হাতে আছে ৩ কোটি ৫৫ লাখ ডোজ। বাকি ডোজ টিকা পর্যায়ক্রমে কিনবে সরকার।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ১০ প্রস্তাব উত্থাপন করে কমিটি। এর মধ্যে অনুমোদন দেয়া হয়েছে ৯টির।

এর মধ্যে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ছয় কোটি ডোজ করোনা টিকা কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। তবে এর ক্রয় মূল্য জানানো হয়নি। আর এসব টিকা আসতে পারে চলতি বছরের নভেম্বর মাস নাগাদ।

এর আগে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনে সরকার। এর মধ্যে ৭০ লাখ ডোজ এসেছে দেশে। এছাড়া, উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ