শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে সীতাকুণ্ডে নামাজ পড়ার পর মসজিদের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম খলিলুর রহমান।

বুধবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে মসজিদে আসরের নামাজ আদায় করার সময় মারা যান তিনি।

মৃত খলিলুর রহমানের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তিনি কেডিএস লজিস্টিক নামে একটি প্রতিষ্ঠানে সিএন্ডএফ’র কাজে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, খলিলুর রহমান নামে ওই ব্যক্তি আসরের নামাজ আদায় করতে মসজিদে আসেন। সুন্নত নামাজ আদায় করার পর পরই অসুস্থ বোধ করেন তিনি। এক পর্যায়ে মেঝেতে শুয়ে পড়েন। এ ঘটনা দেখে উপস্থিত অন্যান্য মুসল্লিরা দ্রুত চিকিৎসক ডেকে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ