শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মুহা. শাহজাহান সাজুর ছেলে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) ও চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে মুহা. জামাল উদ্দিনের ছেলে মুহা. ফরহাদ হোসেন (১৮)।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর জানান, বৃহস্পতিবার দুপুরের মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাচ্ছিল। এক পর্যায়ে নাঙ্গলকোট বাজারে মধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তিনি জানান।

অপর দিকে, মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসাদুজ্জামান জানান, ফরহাদ হোসেন বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল যোগে চৌদ্দগ্রাম যাচ্ছিল। এ সময় মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় যমুনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। তাৎক্ষনিক ঢাকামুখি দ্রুতগামী একটি লরী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে চাপা দেওয়া লরীটি জব্দ করা হয়েছে। তবে লরীর চালক এবং হেলপার পালিয়ে যায় বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ