শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাজিরবাজার মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মান্নানের মৃত্যুতে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার সিলেটের প্রাক্তন মুহাদ্দিস, তালতলাস্থ বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল মান্নান (নন্দিরগাঁও হুজুর) আর নেই।

গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টায় মরহুমের গ্রামের বাড়ি গোয়াইঘাট উপজেলার নন্দিরগাঁও মানারগাঁওয়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্র রেখে গেছেন। জানাজার নামাজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নন্দিরগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এদিকে জামেয়া মাদানিয়া কাজীরবাজার সিলেটের প্রাক্তন মুহাদ্দিস, মাওলানা শায়খ মাওলানা আব্দুল মান্নান (নন্দিরগাঁও হুজুর) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

শুক্রবার (১৩ আগস্ট ) যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী,মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,জেলা সহ সভাপতি মাওলানা শায়েখ আতাউর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম,জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী,গোয়াইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক ও গোয়াইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস,সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমেদ।

জমিয়ত নেতৃবৃন্দ মাওলানা আব্দুল মান্নান রহ. এর আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ