শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

দেশের পথে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনা সরকারের উপহার হিসেবে আজ দেশে আসছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা। এর আগেও কয়েক দফায় দেশে এসেছে করোনা প্রতিরোধী টিকা।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে এবারের টিকার চালানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া আগামীকাল শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

এর আগে চীন সরকারের উপহারের ১০ লাখ টিকা বাংলাদেশে আসার তথ্য বৃহস্পতিবার (১২ আগস্ট) চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়। ওই দিন দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ